প্রকাশিত : ২২ জুলাই, ২০২৬ ১৩:৫১ (বুধবার)
সিলেটে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে নেয়া হলো যে ব্যবস্থা

সিলেট মহানগরীতে ট্রাফিক পুলিশের অভিযানে ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত মঙ্গলবার (২১ জুলাই) রাত ১২টা থেকে আজ বুধবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত ৩২ ঘণ্টার এই অভিযান চালানো হয়। 

সড়কগুলোতে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় ভূমিকা পালন করেছে ট্রাফিক বিভাগ। এর অংশ হিসেবে ট্রাফিক পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৬৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এর মধ্যে নিয়মের ব্যত্যয় ঘটায় ৭৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৮৯টি যানবাহন আটক করা হয়েছে।