ছবি: সংগৃহীত
সারাদেশে ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে রোটারি ক্লাব। এর অংশ হিসেবে সিলেটের ওসমানীনগরে ফলজ, বনজ ও ঔষধি গাছের ৫০০টি চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ জুলাই) সকালে রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের আয়োজনে উপজেলার মোল্লাপাড়া আহমদিয়া দাখিল মাদ্রাসায় কয়েকটি গাছের ছাড়া বৃক্ষরোপণ করা হয় পরে ৫০০টি চারা বিতরণ করেন অতিথিবৃন্দরা।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান বশির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রোটারিয়ান কবির আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং লাগানো গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে রোটারিয়ান বশির উদ্দিন চৌধুরী বলেন, রোটারি ক্লাব সারাদেশে ১ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ওসমানীনগরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ দেশ গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।
সেক্রেটারি রোটারিয়ান কবির আহমদ বলেন, রোটারি ক্লাব শুধু বৃক্ষরোপণ কর্মসূচিতেই সীমাবদ্ধ নয়। করোনা মহামারি, বন্যা, রমজানে খাদ্য সহায়তা, টিউবওয়েল স্থাপন, অসচ্ছল পরিবারের বিয়েতে অনুদান প্রদানসহ দেশের মানুষের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব গ্র্যান্ড সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান মেছবাহ উদ্দিন রনি, পাস্ট প্রেসিডেন্ট শেখ মানশাহ আহমদ, রোটারিয়ান লিটন মিয়া, শিক্ষানুরাগী কয়েস আহমদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সুলতান আহমদ, সদস্য সজ্জাদ আলী,আনা মিয়া,শাহ গিয়াস উদ্দিন, সমাজসেবী মঈনুল ইসলাম, আব্দুল খালিছ মিজান আহমদ।