ছবি: সংগৃহীত
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতরা সবাই বাংলাদেশি এবং একই পরিবারের সদস্য ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, তারা ব্যক্তিগত কাজে সড়কপথে ভ্রমণকালে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
তবে নিহতদের পরিচয়, তারা বাংলাদেশের কোন জেলার বাসিন্দা এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানা যায়নি। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
এদিকে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহের দাফন ও দেশে পরিবারের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।
দুর্ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত আসছে.....