প্রকাশিত : ২৪ জুলাই, ২০২৬ ২০:৪১ (শনিবার)
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদনের সময় বাড়ল

ছবি: সংগৃহীত

সিলেট সদর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমে প্রয়োজনীয় সংখ্যক আবেদনকারী না পাওয়ায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে আবেদন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা আগামী রোববার, সোমবার ও মঙ্গলবার (২৬ থেকে ২৮ জুলাই) পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

এর আগে নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সংখ্যক আবেদন না পাওয়ায় আবেদন গ্রহণের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে যোগ্য ও আগ্রহী ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

প্রসঙ্গত, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। আবেদনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।