ছবি: সংগ্রহ
সিলেট প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মিত ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক।
মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আব্দুল হক জগলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল লতীফ, বিশিষ্ট শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, লালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জিলা মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী সিফতা এবং মাদ্রাসার শিক্ষক আনসারি।
বক্তারা বলেন, নতুন চারতলা একাডেমিক ভবনটি শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মাদ্রাসার সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।