প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ ১৪:৪৯ (বুধবার)
সিলেটে বিশেষ অভিযানে গ্রেফ/তার ৮৮ জন

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে ৩২ ঘণ্টায় ৮৮ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। 

এসএমপি সূত্র জানায়, সোমবার (২৮ জুলাই) রাত ১২টা থেকে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৮টা পর্যন্ত টানা ৩২ ঘণ্টা মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, সন্দেহভাজন ব্যক্তি, জুয়াড়ি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামিরা রয়েছে।

অভিযানকালে ৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।