প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ ১৫:৪৯ (শুক্রবার)
শাবিতে এনসিপি নেতৃবৃন্দ

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারীসহ শীর্ষ নেতৃবৃন্দ।

জাতীয় ছাত্রশক্তি আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত রয়েছেন। এর আগে বৃহস্পতিবার দুপুর একটার দিকে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান।

এদিকে একই দিনে এনসিপির আরেক দল নেতা হাসানাত আব্দুল্লাহ ও সারজিস আলম, গোলাপগঞ্জ উপজেলায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

জানা গেছে, সকাল সাড়ে এগারোটার দিকে মৌলভীবাজার থেকে সিলেটে এসে পৌঁছে নেতারা পৃথক দুটি কর্মসূচিতে অংশ নেন।

পরবর্তীতে বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় পদযাত্রা কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। এছাড়া আগামীকাল গোয়াইনঘাট উপজেলায়ও পদযাত্রায় অংশ নেবেন তারা।

এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার ছয় উপজেলায় পাঁচ প্লাটুন বিজিবি টহল জোরদার করা হয়েছে।