ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনিতে সিলেটের ঐতিহ্যবাহী ট্রাভেলস এজেন্ট ‘লতিফ ট্রাভেলস’-এর উদ্যোগে ‘হজ্ব ২০২৭’ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির বাঙালি অধ্যুষিত লাকেম্বায় এ উপলক্ষে কমিউনিটির সকল নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় মিলিত হন লতিফ ট্রাভেলস এর পরিচালক জহিরুল কবির চৌধুরী (শিরু)।
এ সময় তিনি ১৯৬২ সাল থেকে দীর্ঘ ৬৪ বছর ধরে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসা প্রতিষ্ঠান ‘লতিফ ট্রাভেলস' এর সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়া সভায় হজ্জের বিভিন্ন প্যাকেজ, খরচ এবং যাত্রীদের নানা সুযোগ-সুবিধা বিস্তারিতভাবে তুলে ধরেন।
অস্ট্রেলিয়ায় বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানেরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে হজ্ব পালন করতে পারেন, সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের সূচনা করা হয়।