সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদান আগামী ১ অক্টোবর নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২ আগস্ট) মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগযোগ্য শূন্য পদে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। চূড়ান্তভাবে নির্বাচিতদের যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
এতে আরও উল্লেখ করা হয়, প্রার্থীদের যোগদানের পর তাদের পদায়ন করা হবে এবং পরবর্তী সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াৎ হোসেন জানিয়েছিলেন, ২৯ অক্টোবর থেকে শিক্ষকদের যোগদান শুরু হতে পারে।