সিলেটে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেল প্রায় ৫টার দিকে সিলেট জেলার গোয়াইনঘাট থানার ১নং রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
অভিযানকালে হাদারপাড় এলাকার বাসিন্দা শাহাবুর রহমান (৩৫) ও রাসেল আহমদ (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য এক লাখ পঞ্চাশ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে তারা বদ্ধপরিকর। মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।