প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৬ ১৪:৩৪ (মঙ্গলবার)
সিলেট নগরীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

সিলেট নগরীর কয়েকটি এলাকায় আজ রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, জরুরি গ্যাস লাইনের মেরামত কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে এসব এলাকায় গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। কাজ শেষ হওয়া মাত্র দ্রুত সংযোগ স্বাভাবিক হবে।

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে  সেগুলো হলো— নগরীর জিন্দাবাজার, তাতিপাড়া, হাওয়াপাড়া এবং আশপাশের এলাকা।

গ্রাহকদের অবগতির জন্য সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হচ্ছে এবং সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।