ফাইল ছবি।
সিলেটে হাম উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় আরও ২ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছর হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৮ জনে।
বুধবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন সিলেটের মনিপুরী পাড়া ও অপর শিশুটি সুনামগঞ্জের বাসিন্দা। শিশু দুটির বয়স ১১ মাস ও দেড় বছর। সম্প্রতি হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তারা।
এদিকে, গত ২৪ ঘন্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১১৯ জন। সব মিলিয়ে বিভিন্ন হাসপাতালে উপসর্গ নিয়ে ৩ শতাধিক রোগী ভর্তি রয়েছে।
তবে, প্রতিদিনই সুস্থ হয়ে বাড়ি ফিরছে অনেক রোগী।
বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক দূর্গম এলাকার শিশুরা বেশি আক্রান্ত ও মৃত্যুবরণ করছে। তবে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ইমজা / কেএম