প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ ১৫:২২ (সোমবার)
সিলেটে ২৪ ঘণ্টার অভিযানে ৪৮ জন গ্রেফ/তার

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৪৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) এই অভিযান চালানো হয়। এসময় গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্তসহ মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে ১৪৫ পিস ইয়াবা ও ২০ পুরিয়া গাঁজা।

এদিকে, একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১৬৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ৯৪টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, নিরাপদ সিলেট গড়তে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।