প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৬ ১৮:৩৫ (সোমবার)
সুনামগঞ্জে বিদ্যুৎ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত তরিফ উল্লাহর ছেলে সিপন মিয়াকে বিদ্যুৎ আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, সিপন মিয়া অবৈধভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করায় তার বিরুদ্ধে বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

শনিবার রাতে জগন্নাথপুর থানার এএসআই শাহ জামালের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

রবিবার (৯ আগস্ট) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন সিপন মিয়ার বিরুদ্ধে অবৈধ ভাবে বিদ্যুৎ লাইন ব্যবহার করায় মামলা হয়েছিল। মামলার পর আদালতে কিস্তির মাধ্যমে টাকা পরিশোধ করছে, কিস্তি না দিলে আদালতে ওয়ারেন্ট করেন।