প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ ১৩:০৫ (বুধবার)
সিলেটে ট্রিপল মা/র্ডার: ৩ গলাকা/টা লা/শ উদ্ধার, মিলেছে পরিচয়

নিহত এমএ সাত্তার (ছবি: সংগৃহীত)

সিলেট মহানগরের কোতোয়ালি থানাধীন রায়নগর আবাসিক এলাকায় একটি বাসা থেকে গলা কাটা অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, স্বামী-স্ত্রী ও তাদের বাসার গৃহকর্মী।

বুধবার (১২ আগস্ট) সকালে রায়নগরের মিতালী ১১১ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছিল পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, রায়নগর রাজবাড়ী এলাকার বাসিন্দা মৃত আবরু মিয়ার ছেলে এমএ সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং একই বাসার গৃহকর্মী জল্লারপাড় এলাকার তাহমিনা (১৫)।

পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম গণমাধ্যমকে জানান, ‘প্রাথমিক তথ্য পাই যে, বাড়িতে দরজা বন্ধ এবং নিচ দিয়ে রক্ত পড়ছে। সাথে সাথে পুলিশ টিম ঘটনাস্থলে যায়। দরজা খুলে তারা আমাদেরকে জানায়। ক্রাইমসিন দোতলা পর্যবেক্ষণ করছি। পিবিআই ও সিআইডি ক্রাইমসিন নিয়ে যারা কাজ করেন তারাও চলে আসছে।  একটা স্পেশাল টিম গঠন করে দিয়েছি তদন্ত করার জন্য। ভাড়াটিয়ার বক্তব্য অনুযায়ী সকালে চিৎকার চেচামেচি শুনেছেন। সে হিসেবে সকালে ঘটেছে। আমরা আরও তদন্ত করে জানাবো।’