সিলেটের গোয়াইনঘাটে পুলিশের কাছে মেয়েকে ধর্ষনের অভিযোগ করে আসামীর বাবার হাতে খুন হলেন অভিযোগকারী। শনিবার (১৫ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট দিঘিরপাড় গ্রামে । ঘটনার সত্যতা স্বীকার করেছেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক।
তিনি জানান, সকালে এক ব্যক্তি তার মেয়েকে ধর্ষনের অভিযোগ নিয়ে থানায় আসেন। সাথে সাথে পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতারের জন্য ঘটনাস্থলে যায়। সে সময় অভিযুক্ত হাওরে থাকায় পুলিশ অভিযোগকারীদের নিয়ে তাকে ধরতে যায়। এ সময় অভিযুক্তের বাবা ও ভাই ধর্ষনের অভিযোগকারীকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকৎসক তাকে মৃত ঘোষনা করে।
ওসি জানান, হামলাকারী ও নিহত ব্যক্তি দুই ভাই।
বিস্তারিত আসছে.......