ছবি: সংগৃহীত
হবিগঞ্জ সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের জন্য ১১-২০ গ্রেডের বিভিন্ন পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সিভিল সার্জনের কার্যালয়, হবিগঞ্জ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে গাড়িচালক পদে একজন, স্বাস্থ্য সহকারী পদে ১১৫ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতজন, স্টোর কিপার পদে একজন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে একজন এবং অফিস সহায়ক পদে চারজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, গাড়িচালক পদে একজন প্রার্থী নির্বাচিত প্রার্থী। স্বাস্থ্য সহকারী পদে নির্বাচিত ১২৫ জন প্রার্থীর রোল নম্বরও বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে।
এ ছাড়া অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সাতজন, স্টোর কিপার পদে একজন, ল্যাব অ্যাটেনডেন্ট পদে একজন এবং অফিস সহায়ক পদে চারজনের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত, মৌখিক ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এসব পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল সিভিল সার্জনের কার্যালয়ের নোটিশ বোর্ড এবং সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে।
চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের দাখিল করা কাগজপত্রের কোনো তথ্য পরবর্তীতে ভুল, অসত্য বা জাল প্রমাণিত হলে অথবা পুলিশ ও গোয়েন্দা বিভাগের প্রতিবেদনে কোনো বিরূপ তথ্য পাওয়া গেলে তাদের ফলাফল বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া সুপারিশকৃত প্রার্থীদের প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর নিয়োগপত্র জারি করা হবে। নির্বাচিত প্রার্থীদের আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই ফরম পূরণ করে সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে বলা হয়েছে।
ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।