প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ ১৮:৪৭ (মঙ্গলবার)
২৭৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি

ছবি: সংগৃহীত

সরকারের সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।

প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে দাখিল করতে বলা হয়েছে। এছাড়া কোনো কর্মকর্তার কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হয়ে থাকলে, বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। তবে পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে ভবিষ্যতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে কর্তৃপক্ষ এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে। প্রশাসনের এই বড় পদোন্নতিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

তালিকা দেখুন