প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ ১৯:২৬ (বৃহস্পতিবার)
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ছবি: মো. শরিফুল আলমকে

হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরিফুল আলমকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরিফুল চুনারুঘাট পৌর শহরের বড়াইল গ্রামের হাজী আব্দুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল পৌর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উত্তর বাজার এলাকা থেকে শরিফুল আলমকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শরিফুলকে গ্রেপ্তার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে তাকে আইনের আওতায় আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।