পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে সিলেট মহানগরীতে বর্ণাঢ্য মুবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী সা. র্যালি বাস্তবায়ন কমিটির উদ্যোগে বেলা দেড়টার দিকে মহানগরের সোবহানীঘাট এলাকা থেকে র্যালিটি শুরু হয়। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে কয়েক হাজার ধর্মপ্রাণ ছাত্র-জনতা অংশ নেন। মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শানে রচিত কালজয়ী বিভিন্ন কবিতার শ্লোকসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায় র্যালিতে।
এ সময় ছাত্র-জনতার কণ্ঠে ধ্বনিত হয় 'তালাআল বাদরু আলাইনা', ‘বালাগাল উলা বি কামালিহি’, ‘শামসুদ্দোহা আসসালাম সহ বিভিন্ন কালজয়ী নাতে রাসুল।
র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের সঞ্চালনায় র্যালির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আল্লাহ মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, সোবহানীঘাট হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মহাসচিব মুফতি একেএম মনোওর আলী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
ইমজা / কেএম