প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৬ ২০:৩৫ (বুধবার)
সুনামগঞ্জে মাদকবিরোধী সভা

ছবি: সংগৃহীত

‘মাদক জীবনের নয়, মৃত্যুর পথ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের পশ্চিম মামদপুরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ আসর ৭নং ওয়ার্ডের দামোধরতপী ও মামদপুর গ্রামের সচেতন নাগরিকদের আয়োজনে পশ্চিম মামদপুর পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইরান উদ্দিন।

সভায় বক্তব্য দেন পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন, বিএনপি নেতা ছাইফুল মিয়া ছাবুল, জুয়েল রানা, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন, ইউপি সদস্য আজির উদ্দিন, এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আতাউল হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন, আজিম উদ্দিন, শায়েক উদ্দিন, শামসুল আমিন ও জাহির আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর তারা গুরুত্বারোপ করেন।

এ সময় যুবদল নেতা মিয়া সাইফুল, আঙ্গুর মিয়া, শাহাব উদ্দিন, রাজ উদ্দিন, মনর আলী, আর্সব আলী, ইজাদ মিয়া, সাজন উদ্দিন, অপু দেব, বিনয় দেব, হাম্মাদ হাসানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।

সভা শেষে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।