প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬ ১৮:০৫ (শুক্রবার)
‎ঈদে মীলাদুন্নবী : তালামীযের 'মুবারক র‌্যালি' সফলে কৃতজ্ঞতা প্রকাশ

ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী সা. র‌্যালি বাস্তবায়ন কমিটি সিলেট এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও সিলেট নগরীতে 'মুবারক র‌্যালি' অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সোবহানীঘাটস্থ হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোবহানীঘাটে এসে শেষ হয়। এর পূর্বে সকাল ১০ ঘটিকা থেকে যুহরের নামাজের পূর্ব পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিকে সুন্দর ও সফল করে তোলায় র‌্যালিতে আগত অতিথিবৃন্দ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের আশিকে রাসূল ছাত্র-জনতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ।

এছাড়াও নেতৃবৃন্দ র‌্যালিতে যারা অংশগ্রহণ করেছেন এবং দেশ-বিদেশ থেকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান আল্লাহ সবাইকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।