ছবি: সংগৃহীত
ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দি এইডেড হাইস্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্ত্তী।
তিনি বলেছেন, ‘ধর্মীয় ও নৈতিক শিক্ষায় আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। এতে তারা মানবিক মূল্যবোধ ও নৈতিকতার চর্চায় এগিয়ে যাবে।’
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিষদের যুগ্ম সমন্বয়কারী বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দীপক কুমার দাশের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পরিষদের প্রধান সমন্বয়কারী উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ফণী ভূষণ সরকার, সহসভাপতি ও ঢাকা ব্যাংকের ম্যানেজার কবি সুমন বণিক এবং যুগ্ম সমন্বয়কারী ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর।
সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন পরিষদের সহসম্পাদক পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্ত্তী সুমন।
এ সময় পরিষদের পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত ব্যাংকার রূপক ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক রায়চাঁদ দাস, অধ্যাপক ইন্দ্রজিৎ রায়, প্রধান শিক্ষক পাচু মোহন বিশ্বাস, ব্যবসায়ী রথীন্দ্র দাস, সাংবাদিক সুবল চন্দ্র দাস, যুগ্ম সমন্বয়কারী অবসরপ্রাপ্ত ব্যাংকার অশোক কুমার রায়, সহসভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সিতাংশু বিশ্বাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অসিত কুমার সূত্রধর, কবি তারেশ কান্তি তালুকদার, অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষ, অবসরপ্রাপ্ত শিক্ষক হিমাংশু লাল গুণ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, এনজিও কর্মকর্তা মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, সহসম্পাদক সমাজহিতৈষী রমা কান্ত গুপ্ত রূপু, অধ্যাপক নিহার রঞ্জন রায়, দেবব্রত দে শিমুল, সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দাস, সহসাংগঠনিক সম্পাদক সুশান্ত বণিক আপ্পি, রথীন্দ্র চন্দ্র দাস, কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ চন্দ্র রায়, সাংস্কৃতিক সম্পাদক নাট্যকর্মী অমিত ত্রিবেদী, আপ্যায়ন সম্পাদক চিত্রশিল্পী ভানু লাল দাস, কার্যকরী সদস্য বিধান নাথ, শ্রীকৃষ্ণ গিরি, রিপন কুমার দাস, বিশ্বজিৎ দাসসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় মহালয়া উদযাপনসহ পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রস্তুতি ও সাংগঠনিক বিষয় আলোচনা করা হয়।
পরিষদের পরবর্তী প্রস্তুতি সভা আগামী ১১ সেপ্টেম্বর শুক্রবার একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে। সভায় পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যকরী পরিষদের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন ৩৫ বছর পূর্তি উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, পরিষদের সভাপতি ইমিগ্রেশন অ্যাডভাইজর জি.ডি. রুমু এবং সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার দীপক কুমার দাশ।