সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৯১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধে এসব আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গ্রেফতারকৃত আসামি এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃত আসামি রয়েছে।
অভিযানকালে ১২ পিস ইয়াবা, ৮০ পিস ভারতীয় কম্বল, ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকার ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেট এবং ৮ লাখ ৯১ হাজার ৮৪০ টাকার বিভিন্ন ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।
এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১৯১টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৮০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। নিরাপদ সিলেট গড়তে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।