প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬ ১৬:১২ (সোমবার)
হাম চিকিৎসায় শামসুদ্দিন হাসপাতালে ওষুধ ও সরঞ্জাম দিল রেড ক্রিসেন্ট

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে হাম চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও মেডিকেল সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (৩১ আগস্ট) সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন সংস্থাটির চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নেপালের পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দ্রুত কার্যকর পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চলমান হাম পরিস্থিতি সরকারের নজরে আনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মাহবুব আলম, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর মুনির রাশেদ, সিলেটের সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দীন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান, উপ-মহাসচিব মো. এহসান-ই-এলাহী, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার খসরুজ্জামান রনি এবং রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।