প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৪৭ (বুধবার)
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আলোচনা ও প্রার্থনা সভা

ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে আলোচনা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর জিন্দাবাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউড় আখড়ায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন।

সভা যৌথভাবে পরিচালনা করেন সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে এবং সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস। প্রার্থনা পরিচালনা করেন সিলেট জালালাবাদ থানা কমিটির আহ্বায়ক কনক কান্তি শর্মা।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক নারায়ন পুরকায়স্থ ফনি ও বাপ্পু দত্ত, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক অসীম কুমার সিংহ, কতোয়ালি থানা কমিটির আহ্বায়ক সবুজ তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সঞ্জয় সিংহ, যুগ্ম আহ্বায়ক সুজিত কুমার দেব, মিন্টু সিংহ ও সাজন রায় সাজু।

আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটির সদস্য টিটন মল্লিক, কনক কান্তি দাস, সিলেট মহানগর হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটির সদস্য হিরন্ময় দেব হকেন, জালালাবাদ থানা কমিটির সদস্য সচিব বিশ্বদীপ চন্দ সৈকত, কতোয়ালি থানা আহ্বায়ক কমিটির সদস্য তিলক প্রবাল দত্ত, কতোয়ালি থানা আহ্বায়ক কমিটির সদস্য সজল কান্তি কর, রাহুল সেন গুপ্ত, সুমন সিংহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় স্বাধীনতা ও সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।