প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৭ (বৃহস্পতিবার)
সৌদি আরবে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা জারি

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে।

রিয়াদস্থ মার্কিন দূতাবাস বুধবার (২ সেপ্টেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রদান করে।

দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে বর্তমানে সমগ্র অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত নাজুক ও জটিল হয়ে পড়েছে। যেকোনো সময় সংঘাত আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার প্রবল ঝুঁকি রয়েছে। এমন অনিশ্চিত পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বা অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, উদ্ভূত পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হওয়া, আকস্মিকভাবে ফ্লাইট বাতিল হওয়া অথবা যেকোনো ধরনের যাতায়াত বিড়ম্বনা তৈরি হতে পারে। এই সংকটাপন্ন সময়ে নাগরিকদের নিয়মিত স্থানীয় খবরাখবর রাখা এবং যাতায়াতের ক্ষেত্রে পূর্বপ্রস্তুতি ও সতর্কতা বজায় রাখার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছে দূতাবাস।