ছবি: সংগৃহীত
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ১ নম্বর মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম-০সম্পাদক তৌহিদ খানকে বহিষ্কার করা হয়েছে।
দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি তাকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি।
বুধবার (২ সেপ্টেম্বর) ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মোঃ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের ‘স্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে তৌহিদ খানকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্তের অনুলিপি ইউনিয়ন বিএনপির কাছে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের তারিখ থেকে তৌহিদ খান দলীয় কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবেন না।
তবে তৌহিদ খানের বিরুদ্ধে কী ধরনের দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, বিজ্ঞপ্তিতে তা বিস্তারিত উল্লেখ করা হয়নি।