প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৩১ (বৃহস্পতিবার)
কুলাউড়ায় নজরুলবর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

ছবি: ইমজা নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় নজরুলবর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়ার  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম।

লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাজহারুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস, কুলাউড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা

বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, ড. রজতকান্তি ভট্টাচার্য, কুলাউড়া উদিচি সাধারণ সম্পাদক সুমন মিত্র

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকার জাতীয়  কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যু বার্ষিককে স্মরণ করে রাখার জন্য ২০২৬-২০২৭  খ্রিস্টাব্দকে নজরুল বর্ষ  ঘোষণা করেছে। সারা বছর ব্যাপী নানান কর্মসূচীর মধ্যে নজরুল বর্ষ পালন করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষক কর্মকর্তা সৌমিত্র দেব, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, ড. আবদুল কাইয়ুম, আব্দুল বাসিত, ফখরুল ইসলাম, আব্দুল মোহাইমিন, শামসুননাহার, সংগীত শিল্পী গোলাম মোস্তফা পাভেল, সমরেশ দাস রায়, নৃত্য শিল্পী নন্দিতা দাস ও মোঃ দেলওয়ার হোসেন দূর্জয় প্রমুখ।

আলোচনা শেষে সংগীত শিল্পী সুমিত্রা ভট্টাচার্যের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পরিবেশিত হয় কাজী নজরুল ইসলামের - চল চল চল, দূর্গম গিরি কান্তার মরু ও একি অপরূপ রূপ মা তোমার হেরিনু পল্লী জননী।

আয়োজকেরা জানান, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যেই দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।