প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৫১ (বৃহস্পতিবার)
সিলেটে বসতঘর থেকে ব্যক্তির গলাকা/টা মরদেহ উদ্ধার

সিলেট নগরীর পশ্চিম পাঠানগাঁও এলাকা থেকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত জমির আলী (৪০) একই এলাকার করম আলীর ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, খবর পেয়ে রাতেই ঘরের ভেতর থেকে জমির আলীর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের দাবি, তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

সহিদুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমির আলী ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।