প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:২০ (শনিবার)
সিলেটে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহ/ত, চালক-হেলপার আ/টক

সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা এলাকায় বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান আশিদ্রোন ইউনিয়নের গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে। তিনি পরিবারসহ সিন্দুরখান রোড এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং তিন সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির একটি বালুবাহী ডাম্প ট্রাক পেছন থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইককে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা মারাত্মকভাবে জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তিনি গুরুতর অবস্থায় পড়ে থাকেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মামুন রহমান জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও হেলপার রানা মিয়াকে (৩০) আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে আব্দুর রাজ্জাক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।