প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৮ (শনিবার)
জন্মাষ্টমীতে বিশ্বনাথে ‘নগর পরিক্রমা ও আলোচনা সভা’

ছবি: সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পরমেশ্বর ভগবান শ্রীশ্রী কৃষ্ণের জন্মাষ্টমী তিথি পালন করা হয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বিশ্বনাথ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ‘নগর পরিক্রমা ও আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে নগর পরিক্রমা বের করা হয়।

উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া নগর পরিক্রমাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরান বাজার এলাকার শ্রীশ্রী শনি মন্দিরে গিয়ে শেষ হয়।

নগর পরিক্রমার উদ্বোধন করেন এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কীর্তনীয়া’র সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি দেবব্রত চক্রবর্তী।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক চন্দন দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কান্তি দে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহসভাপতি রূপক কুমার দে।

অনুষ্ঠান ও নগর পরিক্রমায় উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায়, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, সাংগঠনিক সম্পাদক প্রণবীর পাল নিলু, সহসাংগঠনিক সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, সাংগঠনিক সম্পাদক সুমন দেব, শ্রীশ্রী শনি মন্দির সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি বিজয় দে, জানাইয়া সার্বজনীন দুর্গাপূজা পরিচালনা কমিটির সভাপতি রমা কান্ত দে, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক অজিত দেব, শ্রীশ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘের সাধারণ সম্পাদক কনক রঞ্জন দেব টিটু, উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব, সহসভাপতি বিজয় দেব, যুগ্ম সম্পাদক মিল্টন দাশ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক অমিত দেব ও সদস্যসচিব রাসেন্দ্র দাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অশুভ শক্তির বিনাশ, ধর্ম প্রতিষ্ঠা এবং মানবকল্যাণের প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের মতো বিশ্বনাথেও ধর্মীয় আচার-অনুষ্ঠান, আলোচনা সভা ও নগর পরিক্রমার আয়োজন করা হয়।