প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৩৪ (শনিবার)
বর্ণাঢ্য আয়োজনে জগন্নাথপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সুনামগঞ্জের জগন্নাথপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, শোভাযাত্রা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবটি পালন করা হয়।

সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির জগন্নাথ জিউর আখড়ায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৮টায় গীতাপাঠ এবং সকাল ৯টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে বাঁশি, শঙ্খ, শ্রীকৃষ্ণের প্রতিকৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পরে সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন আনুষ্ঠানিকভাবে শোভাযাত্রার উদ্বোধন করেন। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপের সভাপতিত্বে এবং সদস্যসচিব সুজিত কুমার রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী, জন্মাষ্টমী উদযাপন পরিষদের উপদেষ্টা লিখন দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর ও সাধারণ সম্পাদক দীপক কুমার দেবসহ অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শশী কান্ত গোপ, সদস্যসচিব সাংবাদিক অমিত দেব, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক মুকুল ভট্টাচার্য, যুগ্ম আহ্বায়ক রেনু শর্মা, সদস্যসচিব জীবন গোপ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক নিশী কান্ত দাস, অদ্বৈত গীতা সংঘের সাধারণ সম্পাদক রিংকু আদিত্য, সৎসংঘের সাধারণ সম্পাদক অরুণ গোপ, সাবেক পৌর কাউন্সিলর কৃষ্ণ চন্দ, কমিউনিটি নেতা আশীষ কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি আশুতোষ দাশ, রূপক কান্তি দে, কোষাধ্যক্ষ বকুল গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রজত গোপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা রঞ্জু দাশ, অধীর দাস, অরূপ সরকার, কলকলিয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক এবং মাতৃবন্দনা যুবসংঘের সভাপতি সঞ্জয় দে সনজিতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী আয়োজনে দুপুরে গীতার শ্লোক প্রতিযোগিতা এবং বিকেলে চিত্রাঙ্কন ও গীতার শ্লোক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন কমিউনিটি নেতা পীযূষ রায় কালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক সতীশ গোস্বামী এবং জগন্নাথপুর থানার উপপরিদর্শক ভানু লাল রায়। প্রতিযোগিতা পরিচালনা করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্য পিয়াল পাল, সৃজন দে ও দ্বীপ রায়।

উৎসবের শুরুতে জন্মাষ্টমী উদযাপন পরিষদের আহ্বায়ক হীরা মোহন দেব এবং জগন্নাথ জিউর আখড়া উন্নয়ন ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি সুধাংশু শেখর রায় বাচ্চুর আশু রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পরে দুপুর থেকে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।