সিলেট মহানগর এলাকায় বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, ছিনতাইকারী ও কিশোর গ্যাং দমন এবং মাদক নিয়ন্ত্রণে এ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন থানা এলাকা থেকে মোট ৫১ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানাভিত্তিক হিসাবে কোতোয়ালি মডেল থানা থেকে ৯ জন, জালালাবাদ থানা থেকে ১২ জন, এয়ারপোর্ট থানা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানা থেকে ৮ জন, মোগলাবাজার থানা থেকে ২ জন এবং শাহপরাণ (রহ.) থানা থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।