প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৩৮ (সোমবার)
সিলেটে ২৪ ঘণ্টায় ৩৩ জন গ্রেফ/তার, ২শ গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ২০১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, চোরাচালানকারীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়। এ সময় ৪১ হাজার ৫৯০ টাকার ভারতীয় প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়েছে।

ট্রাফিক বিভাগ জানায়, অভিযানে ৯০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১১১টি যানবাহন আটক করা হয়েছে।

নিরাপদ নগর গড়তে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।