প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:০১ (মঙ্গলবার)
সিলেটে বাংলা কিউআর বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজারে “এক দেশ এক কিউআর লেনদেনে- বাংলা কিউআর বাস্তবায়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক, সিলেট অফিসের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে সহযোগিতায় উপজেলা অডিটোরিয়ামে এ সভা আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় জামান প্লাজা থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কিউআর মার্চেন্ট, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার এবং বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি’র এসইভিপি ও ক্যামেলকো আনোয়ার ফারুক তালুকদার।

স্বাগত বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সিলেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শ্রী জ্যোতিলাল গোস্বামী। বিয়ানীবাজার ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসি’র শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ চন্দ্র পাল।

এছাড়া বক্তব্য দেন যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সাইফুল আলম। মার্চেন্টদের পক্ষে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সভাপতি মোহাম্মদ আবদুস শুকুর। নারী উদ্যোক্তা হিসেবে সিলেট অনলাইন শপিং-এর প্রোপ্রাইটর কলসুমা বেগম সুমি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আবদুল কাদিরও বক্তব্য দেন।

বক্তারা বাংলা কিউআর ব্যবহারের বিস্তার, ডিজিটাল লেনদেনকে সহজ ও নিরাপদ করা এবং সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংক, সিলেট-এর যুগ্ম পরিচালক সিন্ধু ভূষণ পাল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, বিয়ানীবাজার শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল বাকি। সমাপনী বক্তব্যে সভাপতি আনোয়ার ফারুক তালুকদার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, বিয়ানীবাজার শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক শামীম আহমদ চৌধুরী।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিয়ানীবাজারে নিরাপদ, সহজ ও আধুনিক ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার আরও জোরদার হবে।
িসিে বাংলা কিউআর বাস্তবায়নে সভা**