প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৫ (মঙ্গলবার)
সিলেটে পুলিশের অভিযানে ৬৩ জন গ্রেফ/তার

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) গত ০৭ সেপ্টেম্বর ২০২৬ (০০.০০ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করেছে।

অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৩ জন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানা গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রো অধ্যাদেশ অনুযায়ী আটক ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে।

এছাড়া এসএমপির ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে মোট ১৬৮টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে ৮৫টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৮৩টি যানবাহন আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএমপি জানায়, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।