প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১৯ (মঙ্গলবার)
সিলেটে এক দিনে অর্ধশত গ্রেফ/তার

সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কর্তৃক পরিচালিত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক সংশ্লিষ্ট ব্যক্তি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করা হয়।

অভিযান চলাকালে ২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১২১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। এর মধ্যে ৬৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং ৫৪টি যানবাহন আটক করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানায় পুলিশ। পাশাপাশি নিরাপদ সিলেট গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।