প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০২ (বুধবার)
সিলেটে ডিএনবির নতুন কমিটির অভিষেক

ছবি: ইমজা নিউজ

‘চলো গড়ি নতুন বাংলাদেশ’- এই স্লোগান সামনে রেখে দেশের দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার অঙ্গীকার করেছে যুব সংগঠন ডেব্যু অব নিউ বাংলাদেশ (ডিএনবি)। এ উপলক্ষে সংগঠনটির ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

সংগঠনের চেয়ারম্যান মো. রাহাত খান রাছির সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাসচিব শাকাওয়াত আহমেদ আকিব।

অনুষ্ঠানে ২০২৬-২০২৭ অর্থবছরের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনের কো-চেয়ারম্যান জুবায়ের আহমেদ চৌধুরী সুমন।

নবঅভিষিক্ত কার্যকরী কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নয়ন সরকার নিমু।

অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে যুবসমাজ দেশের ইতিবাচক পরিবর্তনের অন্যতম শক্তি হয়ে উঠতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরমান খান, জায়শ গনি খান, শাফি আহমেদ আতিক, সাজ্জাদুর রহমান ফাহিম, ইলিয়াস মিয়া, দেলোয়ার, রুমন, নাঈমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

নতুন কমিটির সদস্যরা ‘চলো গড়ি নতুন বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।