প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৮ (বুধবার)
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা বুধবার

ছবি: সংগৃহীত

সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সভা বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং জেলার ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা বিএনপির শীর্ষ পাঁচ নেতা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, সভায় ১৩টি উপজেলা ও ৫টি পৌরসভা বিএনপির ‘সুপার ফাইভ’- সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ ছাড়া সিলেট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি বা আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা সদস্য সচিবদেরও যথাসময়ে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি সংশ্লিষ্ট সব নেতাকর্মীকে সাংগঠনিক সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সিলেট জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।