ছবি: সংগৃহীত
সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
এক শোকবার্তায় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাকির হোসেন মজুমদারের মৃত্যুতে সিলেট বিএনপি পরিবার একজন পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালো। দলের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এবং রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মতো একজন সক্রিয় ও দায়িত্বশীল নেতার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, মহান আল্লাহ তাআলা যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
একই সঙ্গে তিনি শোকাহত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করার জন্য মহান রাব্বুল আল-আমিনের কাছে দোয়া করেন।