প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৮ (সোমবার)
সিলেটে যে অপরাধে মাহবুবকে ধরলো এসআরবি

সিলেটের কোতোয়ালী থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মাহবুবুল আলম মাহবুবকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত প্রায় ১০টা ৫০ মিনিটে নগরের কোতোয়ালী থানার সোনারপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাহবুবুল আলম মাহবুব (৩০) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মুক্তাহার এলাকার নুরুল ইসলামের ছেলে।

এসআরবি জানায়, তিনি কোতোয়ালী থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল।

অভিযান শেষে তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশের ভাষ্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।