প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৫১ (মঙ্গলবার)
সিলেটে ভয়াবহ দু/র্ঘ/টনা: ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আ/হ/ত, চালক পলাতক

সিলেটের মোগলাবাজারে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এত সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই অটোরিকশায় থাকা অন্তত ৬ যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায় বলে জানিয়েছে স্থানীয়রা।

মোগলাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ৩টি গাড়ি জব্দ করে থানায় নিয়ে গেছে। পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।