প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৮ (মঙ্গলবার)
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের লাক্কাতুরা চা বাগান ফ্যাক্টরি মাঠে চা শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। 

এসময় তিনি আরও বলেন,  অসাধু ব্যবসায়ীরা যাতে এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্য কঠোর মনিটরিং করা হবে বলেও জানান তিনি। 

বিরোধী দলের বক্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা নির্বাচিত বিরোধীদলী; তাদের উচিত মুখরোচক কথাবার্তা না বলে, দায়িত্বশীল আচরন করতে। 

এর আগে, বিভিন্ন চা বাগানের ১৯৮০ জন শ্রমিকের মাঝে রেইনকোট বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে জেলা প্রশাসক ছাড়াও রাজনৈতিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।।