প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৪ (বুধবার)
সিলেটে যে কারণে ৬০টি মা/মলা করলো পুলিশ

সিলেট মহানগরীতে ট্রাফিক আইন অমান্য করার ঘটনায় একদিনেই ৬০টি মামলা করেছে পুলিশ। একই অভিযানে আরও ৭৫টি যানবাহন আটক করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তথ্যমতে, মহানগরীতে চলমান অভিযানে মোট ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৫টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশের ভাষ্য, সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মূলত লাইসেন্সবিহীন চালনা, ফিটনেসবিহীন যান চলাচল, সিগন্যাল অমান্য, অতিরিক্ত যাত্রী বহনসহ নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।