প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২১:০৩ (শুক্রবার)
সিলেটের ১০ জনসহ ৫২ কর্মকর্তাকে এসিল্যান্ড নিয়োগ

ছবি: সংগৃহীত

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি (এসিল্যান্ড) পদে পরবর্তী পদায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ১০ জন রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে সহকারী কমিশনার-ভূমি পদে পরবর্তী পদায়নের জন্য তাদের চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। একই সঙ্গে তাদের ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করবেন। এরপর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে তাদের পদায়ন করা হবে।

তালিকা দেখুন।