ছবি: সংগৃহীত
হাওর, নদী, এবং সবুজ বাঁচালে আমরা বাঁচি- এই প্রতিপাদ্যে হাওর ও নদী রক্ষা আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৬ শে সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ ঘটিকায় শান্তিগঞ্জস্থ আক্রাম আলী দাখিল মাদ্রাসার হলরুমে শান্তিগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক ইমদাদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আহমদ উসমানের সঞ্চালনায় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি শাহ্ কামাল, ওবায়দুল মুন্সী,সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছির।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমান -কে সভাপতি ও শহীদুল ইসলাম রেদুয়ান-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা অনুমোদন করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, রুয়েল আহমদ, আজাদ হোসেন, মাও. শাহ আলম, মোঃ মিজানুর রহমান, আহমেদ উসমান; যুগ্ম-সাধারণ সম্পাদক রাসিম উদ্দিন; সাংগঠনিক সম্পাদক তারেক হুসাইন, মো. নাছির আলী; অর্থ সম্পাদক শৈলেন সূত্রধর; বাঁধ বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার দাশ, আতিকুর রহমার রুয়েব; দপ্তর সম্পাদক এইচ এম শিহাব উদ্দিন; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম; শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. রিপন আহমদ; তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাও. খাইরুল ইসলাম; আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম; দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ সফিক উদ্দিন; বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান হানাফী; নদী ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক মো. ইমরানুল হাসান; হাওর ও কৃষি বিষয়ক সম্পাদক মো. নুরুজ্জামান লায়েক’ মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এনামুল কবির ইমন।
এছাড়াও সদস্য মনোনীত হয়েছেন- আল আমিন আহমেদ জুনেদ, মাহমুদ বিন মান উল্লাহ, খসরু মিয়া, সামরান আহমদ।