ছবি: সংগৃহীত
সিলেট ফটোগ্রাফিক সোসাইটি (এসপিএস) এর আয়োজনে আগামী ৭ অক্টোবর সিলেটের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি ওয়ার্কশপ।
ডিজিটাল শপ ও খান’স প্যালেস কনভেনশন হলের পৃষ্ঠপোষকতায় আয়োজনটি অনুষ্ঠিত হবে।
সিলেটের ওয়েডিং ইন্ডাস্ট্রিকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে ফটোগ্রাফার ও সিনেমেটোগ্রাফারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। ওয়েডিং ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি ব্যবসার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, আধুনিক কৌশল, সৃজনশীলতা এবং পেশাগত অভিজ্ঞতা তুলে ধরা হবে এই কর্মশালায়।
এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশের স্বনামধন্য ফটোগ্রাফার ও ভিজুয়াল আর্টিস্ট সজীব পাল এবং খ্যাতিমান সিনেমেটোগ্রাফার অর্পন পাল।
সিলেট বিভাগের সকল ফটোগ্রাফার ও সিনেমেটোগ্রাফার সিলেট ফটোগ্রাফিক সোসাইটির ফেসবুক পেজে প্রকাশিত লিংকের মাধ্যমে নিবন্ধন করে কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর।
সিলেট নগরীর খান’স প্যালেস কনভেনশন হলে অনুষ্ঠিতব্য এই কর্মশালার পৃষ্ঠপোষকতায় আরও রয়েছে নাগরদোলা ইভেন্ট, নাগরদোলা ক্যাটারিং, বাফেট প্যারাডাইস, লিফাইন টি হোটেল ইস্তাম্বুল এবং দি সিলেট টিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
আয়োজকরা জানান, এই কর্মশালার মাধ্যমে সিলেটের ফটোগ্রাফি ও সিনেমেটোগ্রাফি খাতের তরুণ ও পেশাদারদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে, যা স্থানীয় ওয়েডিং ইন্ডাস্ট্রির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।