প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২০:০২ (মঙ্গলবার)
খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে-র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী খাদিমপুর গ্রামের ইউকে প্রবাসীদের সংগঠন ‘খাদিমপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে মোহাম্মদ নুরুল হক নজরুলকে সভাপতি এবং মহসিন আহমেদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইন; সহ-সভাপতি লিলু মিয়া; সহ-সাধারণ সম্পাদক কওছর আলী; কোষাধ্যক্ষ সামাদ আলী; সহ-কোষাধ্যক্ষ ফয়সল ইসলাম; সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ ছায়েদ আহমদ এবং প্রচার বিষয়ক সম্পাদক ফরহাদ আহমদ মিয়া।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মখদ্দুছ মিয়া, আজিজুর আলী, মোহাম্মদ সারুক মিয়া, মোহাম্মদ সাজ্জাদুর রহমান ও মোহাম্মদ আমিনুর রহমান।

নির্বাচনে বৃটেনের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টি ও খাদিমপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আলহাজ্ব হীরা মিয়া, আলহাজ্ব ছুফি মিয়া, আলহাজ্ব কাপ্তান মিয়া, আলহাজ্ব নুরুল হক নুর আলী, আলহাজ্ব হারুনুর রশীদ চৌধুরী, আলহাজ্ব আনছারুল হক, আলহাজ্ব সোনা মিয়া, মৌলানা গোলাম কিবরিয়া, দবির আহমেদ, আছাব উদ্দিন, কামাল মিয়া, আমির ইসলাম সিতু, ফয়ছল আলী, সুজাউর রহমান সুজা, শাহিন মিয়া, নজমুল হক, কিরন আলী, এনাম কিবরিয়া, সুবেল আহমেদ ও শাহ বদরুল প্রমুখ।

জানা যায়, গত ১১ আগস্ট মোহাম্মদ নুরুল হক নজরুলের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ প্যানেল নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেয়। পরে ১৭ আগস্ট নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্যানেলের সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

একটি মাত্র প্যানেল মনোনয়নপত্র জমা দেওয়ায় পূর্বনির্ধারিত ২০ সেপ্টেম্বর রবিবার বিকেল ৬টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস পার্কে প্রধান নির্বাচন কমিশনার শামীম উদ্দিন, নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুল কাহার লিটন ও নির্বাচন কমিশনার পিয়ার আলী আনুষ্ঠানিকভাবে প্যানেলটিকে বিজয়ী ঘোষণা করেন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি খাদিমপুর গ্রামের প্রবাসী ও স্থানীয় মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।