ছবি: সংগৃহীত
সিলেট নগরীর যানজট নিরসন ও হকারদের সমস্যা সমাধানের লক্ষ্যে হকারদের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে প্রস্তাবিত স্থানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হকার নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা, দুর্ভোগ ও দাবি-দাওয়া তুলে ধরেন। নাসিম হোসাইন তাঁদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং হকারদের সমস্যা ও দাবিগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার ওপর গুরুত্ব দেন।
এ সময় নগরীর যানজট নিরসনের পাশাপাশি হকারদের জীবিকা নির্বাহের বিষয়টি বিবেচনায় নিয়ে কার্যকর, বাস্তবসম্মত ও মানবিক সমাধান নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
নগরবাসীর স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি হকারদের জীবিকা ও স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে টেকসই উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সিলেট নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষার পাশাপাশি হকারদের পুনর্বাসন ও জীবিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে একটি গ্রহণযোগ্য সমাধান প্রতিষ্ঠিত হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।